ছোটকাকু সিরিজের জন্য সম্মাননা পেলেন মুনিয়া

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

এক যুগের বেশি সময় ধরে নিরবে নিভৃতে শোবিজে কাজ করছেন মুনিয়া ইসলাম। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়- তিন মাধ্যমেই সরব উপস্থিতি মুনিয়া ইসলামের। সদ্য অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এ ধারাবাহিক নাটক শাখায় সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ছোটকাকু: সৈয়দপুরের সৈয়দ সাহেব’-এ অভিনয়ের জন্য জুরি বোর্ড তাকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন। মুনিয়া লেখাপড়ার জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি বলে জানান।

মুনিয়ার পক্ষ থেকে তার মা হাসিনা আক্তার পুরস্কারটি গ্রহণ করেন। মেয়ের এই অর্জনে তিনি অশ্রুসিক্ত হয়ে উঠেন।

মুনিয়া যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পাওয়া আমার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ জুরি বোর্ড ও আয়াজকদের প্রতি। ধন্যবাদ জানাই চ্যানেল আই এবং ছোটকাকু ধারাবাহিকের লেখক, পরিচালক, প্রযোজক এবং আমার সহশিল্পীদের। সবার সহযোগীতা না পেলে এই পুরস্কারটি আমি পেতাম না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত