জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন পটিয়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে নিম গাছ রোপণ করা হয়।
কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, আমরা কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বিশেষ করে দেশনায়কের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখাকে তারা সাদরে গ্রহণ করছেন। পাশাপাশি ছাত্রদল যে ইতিবাচক রাজনীতির প্রতিশ্রুতি দিচ্ছে তাতে সাধারণ শিক্ষার্থীরা সমর্থন জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ।
সাংবাদিকদের গাছে বেঁধে ‘লাল থেরাপির’ হুমকি স্বাস্থ্য কর্মকর্তার