ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও বিজিবিএ এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং বাংলাদেশ গার্মেন্টস বায়িং অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এক বিশেষ চুক্তির মাধ্যমে বিজিবিএ সদস্যদের জন্য এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। রোববার (৩ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজিবিএ এর প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ)  শাহিদ হামিদ এফআইএইচ এবং এর সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, বিজিবিএ সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে বিশেষ রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সংগঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান এবং বিজিবিএ এর যুগ্ম মহাসচিব মো. এমদাদুল হক মিয়াজী এবং সিইও মো. সিরাজ উদ্দিন আহমেদ। উভয় প্রতিষ্ঠানের এই সমঝোতা তাদের পারস্পরিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত