বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরপর তাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন। পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
চাকরির বয়স শেষ হওয়ায় গত ৩০ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচি মু. আ. হামিদ জমাদ্দারকে ৪ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। আর ৫ নভেম্বর থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়।
