মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে গণতন্ত্রের অবস্থাকে প্রথম বিষয় হিসেবে বিবেচনায় নিয়েছেন ভোটাররা। প্রথম দফার বুথফেরত জরিপ থেকে বিষয়টি জানা গেছে।
অপরদিকে জরিপে মতামত দেওয়া মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ বলেছেন, গণতন্ত্রই তাদের কাছে প্রধান বিবেচ্য। এরপর দেশের অর্থনৈতিক অবস্থা। প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৩ জন অর্থনীতির কথা বলেছেন।
এরপর গর্ভপাত ও অভিবাসনের প্রসঙ্গ এসেছে। সবচেয়ে কম ভোটার বলেছেন পররাষ্ট্রনীতির কথা। খবর: বিবিসি
ট্রাম্প ৯০, কমলা ২৭