লাইভ কনসার্ট চলাকালীন স্টেজেই মুরগির গলা কেটে রক্তপান করেছেন বলে অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের গায়ক কন ওয়াই সনের বিরুদ্ধে।
শোনা গেছে, গত ২৭ অক্টোবর অক্টোবর ইটানগরে ছিল কন ওয়াই সনের কনসার্ট। সেখানেই নাকি এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, মঞ্চে গান গাইছিলেন কন ওয়াই সন। আচমকাই মুরগির গলা কেটে দেন। সেই রক্ত এক পাত্রে ভরে নিয়ে পান করতে থাকেন। হাত তুলে আবার দর্শকদেরও পাত্রটি দেখান।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় কন ওয়াই সনের এই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেই নিরিখেই ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ ও দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল (১৯৬০) আইনের ভিত্তিতে অভিযোগ জানানো হয়েছে অরুণাচল প্রদেশ পুলিশের কাছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার গায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর।
জানা গেছে, অরুণাচল প্রদেশের সেপ্পা এলাকার বাসিন্দা কন ওয়াই সন। এলাকায় ফোক ফিউশন শিল্পী হিসেবে বেশ নাম রয়েছে তার। নিজে গান লেখেন, সুর দেন আবার মঞ্চে পারফর্মও করেন। কেন তিনি এমন কাজ করেছেন? তা নিয়ে কৌতূহল অনুরাগীমহলে। এদিকে অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শোনা গেছে, গায়কের মানসিক পরিস্থিতির দিকটিও খতিয়ে দেখা হবে। এমন ঘটনার পর তুমুল নিন্দার মুখে পড়েন কন ওয়াই সন। পরে গায়ক ক্ষমাও চান। কিন্তু তাতে কি গ্রেপ্তারি এড়াতে পারবেন?
ট্রাম্পকে ‘টোটাল কিলার’ আখ্যা কঙ্গনার