বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, তাহলে লাখ লাখ মানুষ এখনো খুন হতো। প্রতিটি গ্রামগঞ্জের পাড়া মহল্লায় অগণিত লাশ আর লাশ আমরা দেখতে পেতাম।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জামায়াত ইসলামীর আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসন আমলগুলো দেখলে পরিষ্কার বুঝা যায়, তারা দেশকে ধ্বংস করেছেন, দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। আর চোরদেরকে ডাকাত বানিয়ে ডাকাতের খনি তৈরি করেছেন। বিগত ১৫ বছরে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, চাঁদপুর জেলা আমীর (নবনির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা সেক্রেটারী অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমীর অ্যাড. শাহজাহান খান, সদর আমীর নাছির উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহারম আলী, শহর সভাপতি ওমর ফারুক।
মতবিনিময় শেষে চাঁদপুরে শহীদ ১২ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে ২৪ লাখ টাকা প্রদান করেন জামায়াতের নেতৃবৃন্দ।
ধর্ষণ মামলায় জাপা মহাসচিব কাজী মামুন গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ১১০৯