মাদ্রাসার বাথরুমে ঝুলছিল ছাত্রের লাশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

কুমিল্লায় মাদ্রসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তাওহীদ হোসেন (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার বাথরুমে থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাওহীদ হোসেন মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে।   

পুলিশ জানায়, গতকাল রাতে মাদ্রাসার বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় ওই মাদ্রাসার আরেক ছাত্র। ওই ছাত্র পরে মাদ্রাসা কর্তৃপক্ষ খবর দিলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজির আহমেদ ফাহিম বলেন, ‘ছেলেটি দুপুর ২টায় ওয়াশরুমে গিয়েছিল। অনেক খোঁজার পর রাত ৮টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে। খোঁজাখুঁজির পর ছেলেটিকে টয়লেটের ভেন্টিলেটরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত