আঙুলের চোটে আফগান সিরিজ শেষ মুশফিকের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কান্ডারি হতে পারেননি মুশফিকুর রহিম। ম্যাচটা তারা হেরেছে ৯২ রানে। সেই ম্যাচ শেষে জানা গেল আঙুলে চোট পেয়েছেন মুশফিক। যে কারণে সিরিজের বাকি ম্যাচগুলোয় তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

বিসিবির এক চিকিৎসক দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিসিবির ধারণা আঙুলে ফ্র‍্যাকচার হয়েছে। তবে আজ এক্সরে করানো হবে, সেটার রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। 

যদি বিসিবির ধারণা সত্যি হয়, তাহলে ৩-৪ সপ্তাহ সময় লেগে যাবে সেরে উঠতে। সেক্ষেত্রে আফগানিস্তান সিরিজ তো বটেই, মুশফিক খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। আগামী ২২ নভেম্বর থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত