হাজারি গলিতে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৪৯

  • বুধবার রাতে নগরের  কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে
  • ৪৯ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা 
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

চট্টগ্রামে ধর্মীয় সংগঠন ‘ইসকন’ নিয়ে এক ব্যবসায়ী ফেসবুকে পোস্ট শেয়ার করা নিয়ে বিক্ষোভ চলাকালে যৌথ বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় ৪৯জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে নগরের  কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট  শেয়ার করার ঘটনাকে  কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।’

এর আগে হামলার জেরে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে ৪৯ জনকে এই মামলায়  গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৩৩ জনকে যাচাই-বাছাই করে পরিবারের জিম্মায়  দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত