বিএসএমআর মেরিটাইম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ এএম

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪’ উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস, পল্লবী, মিরপুর-১২, ঢাকা প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ফটো প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, সাজসজ্জা, আলপনা অঙ্কন, ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত