রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগের কর্মচারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে বন বিভাগের কর্মচারীসহ উভয়পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, ব্যাঙছড়ি এলাকার পরিত্যক্ত খোলা জায়গায় গাছের চারা রোপণ করতে যান বন বিভাগের কর্মচারীরা। এ সময় স্থানীয় নুরুল আমিন ও তার পরিবারের লোকজন ওই জায়গা তাদের দাবি করে বন বিভাগের কর্মীদের বাধা দেয়। এতে বাকবিত-ার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বন বিভাগের কর্মচারীরা আত্মরক্ষার জন্য এক রাউন্ড ফাঁকা গুলি করে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বন বিভাগের অফিস সহকারী ওসমান গণি ও বাগান মালি লুৎফর রহমান আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
