চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ এএম

চট্টগ্রামে হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন মো. নেজাম উদ্দিন। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন মো. আবদুল হালিম (৪৫)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, নগরের বায়েজিদ বোস্তামি থানায় করা রেবেকা সুলতান মনি হত্যা মামলায় আসামি নেজাম উদ্দিনকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অন্যদিকে আসামি আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি নেজাম উদ্দিন আদালতে উপস্থিত থাকলেও আবদুল হালিম পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত