বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে হেরে সিরিজে সমতায় ফিরে আফগানিস্তান। শারজার উইকেটে জয় পেতে হলে ২৫২ রানের লক্ষ্যে পৌঁছাতে হতো তাদের। তবে শেষ পাঁচ ওভারে বাংলাদেশের জাকের আলি ও নাসুম আহমেদের মারকাটারি ব্যাটিংয়ে অতিরিক্ত ৪০ রান পেয়ে যায় বাংলাদেশ।
এই রানই পরাজয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহিদি বলেন, ‘আমরা ভালোই খেলেছিলাম, তবে উইকেটটি ব্যবহৃত ছিল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল।’
প্রথম ইনিংসে দলের বোলিং নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রথম দশ ওভারে আমরা মানসম্মত বল করতে পারিনি। এছাড়া শেষ পাঁচ ওভারেও অতিরিক্ত রান দিয়ে ফেলেছি, যা আমাদের পরাজয়ের কারণ। ব্যাটিংয়ে আমরা একের পর এক উইকেট হারিয়েছি। আমাদের আরও কিছু জুটি প্রয়োজন ছিল। এসব নিয়ে আমরা চিন্তা করবো।’
ব্যাটিংয়ে একের পর এক উইকেট হারানোর বিষয়টি নিয়েও হতাশা প্রকাশ করেন শহিদি। তিনি মনে করেন, ম্যাচে আরও ভালো জুটি প্রয়োজন ছিল, যা আফগানিস্তানের জয়ের সম্ভাবনা বাড়াতে পারত। তিনি আরও বলেন, ‘শেষ ম্যাচের আগে আমরা এ নিয়ে আলোচনা করবো।’
শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে পরিকল্পনা করে মাঠে নামতে প্রস্তুত আফগানিস্তান।
ম্যাচ জেতানো ইনিংস খেলেও খুশি নন শান্ত
আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ