সাভারে পুড়ল মবিল কারখানা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৯ এএম

সাভারে এশিয়ান অয়েল নামের একটি মবিল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা আসবাবপত্র, মেশিন ও তৈরি মবিল পুড়ে গেছে। গতকাল দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ী মহল্লায় ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুুপুর ১২টার দিকে এশিয়ান অয়েল নামে ওই মবিল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত