এভাবেও আউট হওয়া যায় না দেখলে বোঝা কঠিন। বোলারের হাত থেকে বল ফসকে হাওয়ায়, সেই সময় বড় শট মারার তালে আউট হয়ে গেলেন ব্যাটসম্যান। হয়তো বলটি ছেড়ে দিলে বাই রানও পেয়ে যেতে পারতেন। ঘটনাটি জাতীয় ক্রিকেট লিগের।
ফুলটস বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেন ক্রিকেটার। শুধু ফুলটস বললে ভুল হবে, আসলে বলটি হাত থেকে স্লিপ করে বেরিয়ে গিয়েছিল ক্রিকেটার শেখ মেহেদি হাসানের। হয়তো সেই বলটি ছেড়ে দিলে বাই রানও পেয়ে যেতে পারতেন ব্যাটসম্যান আসাদুল্লাহ আল গালিব। কারণ সেটি উইকেটকিপারের পক্ষেও ধরা মুশকিল হতো। তবে তিনি সেই বলে সুযোগ তোলার চেষ্টা করেন। ব্যর্থ হন গালিব।
মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনাটি দেখে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান বলেছেন ‘বল অব দ্যা সেঞ্চুরি’।
জাতীয় ক্রিকেট লিগে খেলা চলছিল সিলেট বনাম খুলনা বিভাগের। সেখানেই দ্বিতীয় দিনের শেষ সেশনে খুলনার হয়ে বল করছিলেন মেহেদি হাসান মিরাজ। সিলেটের হয়ে ব্যাট করছিলেন আসাদুল্লাহ আল গালিব। ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে মেহেদির হাত থেকে গ্রিপ ফসকে বেরিয়ে যায়। তিনি নিজেও বুঝতে পারেন না বলটি কোথায় গেছে।
ফুলটস বলটি লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের দিকে ছিল। সেই সময় ১১৫ রানে ব্যাট করছিলেন আসাদুল্লাহ আল গালিব। তিনি ওভার বাউন্ডারি হাঁকানোর তালে ছিলেন। সেই জন্য ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে চলে এসেছিলেন। কিন্তু আসাদুল্লাহ ব্যাটে বলে ভালো সম্পর্ক করতে ব্যর্থ হন। ক্যাচ দিয়ে বসেন শেখ পারভেজ জীবনের হাতে। ঘটনাটি নিয়ে হাসির রব উঠেছে নেট দুনিয়ায়। অনেকেই বলছেন, এরকম দৃশ্য শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটেই দেখা সম্ভব।
ক্যাচ শিখিয়ে ফিরলেন হৃদয়
উদ্বোধনী জুটির ৫৩ রানের পর ১২ বলে ৩ উইকেট পতন