ইবনে সিনায় অঙ্গচ্ছেদ প্রতিরোধে ভাসকুলার অ্যাপ্রোচ শীর্ষক সিএমই

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে অঙ্গচ্ছেদ প্রতিরোধে ভাসকুলার অ্যাপ্রোচ শীর্ষক সিএমই মঙ্গলবার সকাল ৯টায় সিএমই অনুষ্ঠিত হবে। ভাসকুলার সার্জারি ডিপার্টমেন্টের আয়োজনে মীর কাসিম আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সাজেদ আবদুল খালেক।

এছাড়াও থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজের অথোপেডিক সার্জারি বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডা. পারভেজ আহসান, ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জন প্রফেসর ডা. জিএম মকবুল হোসাইন।

বিশেষ অতিথি থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বক্তব্য দেবেন ভাসকুলার সার্জারি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. একেএম জিয়াউল হক ও অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার ডা. নাজমুল হাসান। সকল শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত