বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। 

রোজী কবির দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

জানা গেছে, ঢাকা থেকে মরদেহ চট্টগ্রাম নিয়ে আসার পরে জানাজার সময় ঠিক করা হবে।

এদিকে বেগম রোজি কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘বেগম রোজি কবিবের মৃত্যুর সংবাদ ছিল আমার জন্য ভীষণ কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে চট্টগ্রামে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে চট্টগ্রামের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার একদফার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে তিনি চিরস্বরণীয় হয়ে থাকবেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত