সাগর-রুনি হত্যা মামলা

তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে গেল পিবিআইয়ে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব এক যুগ পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়েছে। আগের তদন্ত সংস্থা র‌্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়েছে পিবিআই। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত সুপার মো. আজিজুল হক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৩ অক্টোবর আলোচিত এ মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত