বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি মানে নীলের আধিপত্য। তবে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখ আজ থেকে শুরু করা অনুশীলনে দেখা গেল ভিন্ন জার্সিতে। এবার তাদের জার্সি জুড়ে লাল-সবুজের সমাহার দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে বাংলাদেশের পতাকা হাতে মানুষের প্রতিচ্ছবি। বুঝাই যাচ্ছে কোনো বিশেষ কিছু ইঙ্গিত দিয়েই এমন জার্সি।
যেখানে সবার আগে চোখে ভাসবে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের কথা। রংপুর কি তবে সে ভাবনা থেকেই এমনটা করেছে? প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমকর্মীদের রংপুরের পরিচালক শাহনিয়ান তানিম জানিয়েছেন জার্সির পেছনের গল্পটি।
রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধুমাত্র দলীয় অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তিনি বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।’
তিনি যোগ করেন, ‘নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল।’
শুধু জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কারণেই যে এমন উদ্যোগ তা নয়, বলছেন শানিয়ান তানিম। তার দাবি গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হিসেবে পুরো দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন তারা।
এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের এই পরিচালক বলেন, 'আমার কাছে মনে হয় না শুধু ওটার (জুলাই অভ্যুত্থান) জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে। সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’
রংপুরের কোচের ভূমিকায় আশরাফুল
মেসি-রোনালদোর সঙ্গে ত্রিভুজ প্রেমে জড়াতে চান এই নায়িকা