ব্যাটিং অর্ডারে ওপরে সুযোগ পেয়েই সেটা দারুণভাবে কাজে লাগালেন তিলক ভার্মা। গতকাল সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর ভারতের এই ব্যাটারকে উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায়। এরপর থেকেই গুঞ্জন, কার উদ্দেশ্যে চুমু দিলেন ভারতের এই তরুণ? পরে অবশ্য তিলক নিজেই রহস্যভেদ করেছেন।
ম্যাচ শেষে ভারতীয় ব্যাটার বলেন, ‘ওই চুমু সূর্যকুমারের জন্য ছিল। আমাদের অধিনায়কের জন্য। সে আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছে। আমি তিন নম্বরে ব্যাট করতে ভালোবাসি। গত দুটি ম্যাচে চার নম্বরে খেলেছি। কিন্তু এই ম্যাচের আগে সূর্য আমার ঘরে গিয়ে বলেছিল, “তুমি তিন নম্বরে খেলবে। এটাই সুযোগ। কাজে লাগাও”।’
তিলক জানান, তিনি সূর্যকে কথা দিয়েছিলেন যে ভালো খেলবেন। সেটা তিনি করতে পেরেছেন বলেই এভাবে উদযাপন করেন। তিনি বলেন, ‘আমি সূর্যকে বলেছিলাম, সুযোগ পেলে কাজে লাগাব। সেটা করতে পেরেছি। তাই তার দিকে ব্যাট দেখিয়েছিলাম। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে।’
এদিকে সতীর্থের জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েও খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার, ‘তিলককে নিয়ে নতুন করে আর কী বলব। আগের ম্যাচের পরেই আমাকে বলেছিল তাকে তিনে নামানো যেতে পারে কি না? এবার ওকে তিন নম্বরে পাঠিয়ে বলেছিম “আজ তোমার দিন। পুরোপুরি উপভোগ কর।” জানতাম তিলক নিজের দিনে কী করতে পারে। নিশ্চিত ভাবে ভবিষ্যতেও সে তিন নম্বরেই খেলবে।’
এবার ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবকে ছেঁটে ফেলল আইসিসি
দেখে নিন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
তিন ফরম্যাটেই শান্তরা এখন ৯ নম্বর দল