টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে র্যাঙ্কিং থেকেও সরে গেল সাকিব আল হাসানের নাম। বছরের পর বছর ধরে আইসিসির র্যাঙ্কিংয়ের অল-রাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। তবে এখনো অবসর ঘোষণা না করলেও সাকিবের নাম ওয়ানডে র্যাঙ্কিং থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। এর আগে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করায় র্যাঙ্কিং থেকে তার নাম সরেছিল।
সাকিব এখনো ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেননি। তারপরও র্যাঙ্কিং থেকে নাম সরে যাওয়ায় প্রশ্নের জন্ম হয়েছে। তবে আইসিসির নিয়মের কারণেই এমনটা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নিয়মানুযায়ী, এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির র্যাঙ্কিং থেকে ওই ক্রিকেটারের নাম সরিয়ে ফেলা হয়। সেই হিসেবে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে।
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব। এই ফরম্যাট থেকে সাকিবের অবসরের বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সাকিব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন। এখন একটি ওয়ানডে খেললেই আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে তার নাম উঠবে। উইন্ডিজ সফরেও তিনটি ওয়ানডে আছে। সেই দলে সাকিব থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত।
দেখে নিন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
র্যাঙ্কিংয়ের ৪৪তম দলকেও সমীহ করছেন ব্রাজিল কোচ
তিন ফরম্যাটেই শান্তরা এখন ৯ নম্বর দল