গণঅভ্যুত্থানের পর দুর্বৃত্তের হামলায় বন্ধ হওয়া গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে অতীতের নাম পরিবর্তন করে পার্কটির নামকরণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক । শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে যথারীতি নিয়মে পার্কটি চালু করা হয়েছে।
পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙ্গে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার চালু করা হয়েছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি, ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগপর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তিনি বলেন, পার্কটির পূর্বের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।
উত্তরাঞ্চলে তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণে দেরি
আহতদের একটি ইউনিক আইডি কার্ড দেওয়া হবে