ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির-ডায়াবেটিস পরীক্ষাসহ নানা কর্মসূচি পালন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল ও রজনীগন্ধা এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিডেট এর যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির, ডায়াবেটিস্ পরীক্ষা, দরিদ্র ও অসহায়দের মাঝে ৫০০ পিস কম্বল, ৩টি সেলাই মেশিন, ৩টি হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ৮৫০টি স্কুল বেগ, শিক্ষা উপকরণ, খাবার সামগ্রী বিতরণ শুক্রবার দুপুরে শহরের রামকানাই হাই অ্যাকাডেমি ও নির্ঝর শিশু শিক্ষালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের প্রেসিডেন্ট পরিমল বন্ধু বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান লায়ন মো. হানিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন , ড. মো. বশির উল্লাহ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন শংকর কুমার রায় মনা ও লায়ন মোহসিন ইমাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান ও সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান লায়ন অঞ্জন মল্লিক এফ সি এ।

এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লায়ন্সের আন্তর্জাতিক পর্যায়ের নেতা ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি সন্তান LCIF Area Leader লায়ন রেজাউল হক ঝুনু উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত