ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার সাড়ে আট মাস পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। তবে কমিটির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততা থাকাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানায় ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সদস্যের তদন্ত কমিটি আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটি অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ‘গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সকল থানা-ওয়ার্ড কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু