কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শিপন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউল হুদা শিপন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শাহ আলম খন্দকার, রুস্তম আলী। 

জিয়াউল হুদা শিপন চেয়ার প্রতীকে ১২২ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে আইয়ুম খান ৮২ ভোট পেয়েছেন। হরিণ প্রতীকে এস এম কামারুজ্জামান ৩৬ ভোট পেয়ে ৩য় হন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তবিবুর রহমান, সদস্য নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম ও রাহেলা বেগম।

নির্বাচিত সভাপতি জিয়াউল হুদা শিপনসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত