মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপহরণ, চাঞ্চল্যকর হত্যাকণ্ডের দ্রুত সময়ে রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমন এবং সর্বাধিক ওয়ারেন্ট তামিল লক্ষ্য পূরণ করাসহ ভালো কাজের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সাদ্দাম হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাফিজুর রহমান। তাড়া দুজন ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ সদস্য।
মো. সাদ্দাম হোসেন উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ও মো. হাফিজুর রহমান উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। অনুষ্ঠানে ডিএমপির মাসিক এ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বড় পরিসরে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করা হয়েছে।
