একই সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই উপজেলার রাজিবপুর ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির।
নিহতরা হলেন- শিশু হাবিব (৬) ও মো. শাহজাহান মিয়া (৪৩)। রবিবার (১৭ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে পৃথক দুই স্থানে দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশু হাবিব রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। হাবিব স্থানীয় একটি ব্রাক স্কুলের প্লে শাখার শিক্ষার্থী। প্রতিদিনের মতো রবিবার
সকালে হাবিব স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাক চালক টিটু মিয়া দ্রুত সটকে পড়েন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
অন্যদিকে একই ইউপির মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মো. শাহজাহান মিয়া মাহিন্দ্রা উল্টে গুরুত্বর আহত হন। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বজনদের খবর পাঠায় ঘটনাস্থলের লোকজন। স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, নিহত শাহজাহান কিশোরগঞ্জ থেকে মাহিন্দ্রাযোগে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর মহিনন্দ নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহত শাহজাহানের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শিশু হাবিবের মরদেহের সুরতহাল সম্পন্ন করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ফারুকী
ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর: নিপুণ
প্রিয়তির ‘বোল্ড’ ছবি তুললেন অমিতাভ রেজা