তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না হওয়া পর্যন্ত সরকারি তিতুমীর কলেজের ১২ জন প্রতিনিধি সচিবালয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। আজ সোমবার সন্ধ্যার পর তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা অনশনে বসেন।
এর আগে সোমবার সকাল সোয়া ১১টার দিকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রায় দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়।
পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ঘটনাস্থলে না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মহাখালীতে এসে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।
এর আগে কয়েক মাস ধরে একই দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন।
বয়ফ্রেন্ডের খেলা দেখলেন না টেইলর সুইফট