হবিগঞ্জের নবীগঞ্জে পৌরসভায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার গয়াহরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা দেব (৭০) ও ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা অনিমা রানী দেব বাড়ীর বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গাচরণ দেব ছুটে যান। এ সময় নিপেশ দেব মাকে বাচাঁতে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। সতর্কতার কারণে বেঁচে যান দুর্গা চরণ দেব। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মা ছেলের মৃত্যুতে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নবীগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিরার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাহ করার আবেদন করায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মার্চ-এপ্রিলে নির্বাচন দিতে হবে : এ্যানি