‘কন বানেগা ক্রোড়পতি ১৬’ তে ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ ওই পর্বে অমিতাভের সঙ্গে খেলবেন ছেলে। সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে।
প্রোমো ভিডিওতে দেখা যায়, অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলছেন। জানাচ্ছেন, ‘বাবা, আমি জানি না এটা বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০ টা বেজে গেছে, সকাল সাড়ে ৬ টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যাতে আমরা আরাম করে ৮-৯ টা অবধি ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তার সন্তানের জন্য কী কী করেন, কারণ উনি চুপচাপ করেন।’
ছেলের এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে বিগ বির। কষ্টমাখা মুখে হাসেনও। অভিষেকের কথা শুনে হাততালি দিয়ে ওঠেন সকলে।
সেই প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসলে অনেক নেটিজেন তাতে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, একেবারেই ঠিক। বাবা আর স্বামীর স্যাক্রিফাইস নিয়ে কেউ কিছু বলে না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একদম ঠিক। আপনাদের বাবা ছেলের জুটিকে দেখলে খুব ভালো লাগে।'
খুড়িয়ে চলবে, কিন্তু দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা
সেই মানুষকে প্রকাশ্যে আনলেন পরীমণি, বললেন ‘প্র্যাংক’