পদত্যাগ করলেন হাইকোর্টের সেই তিন বিচারপতি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

পাঁচ বছরের বেশি সময় আগে সুপ্রিম কোর্টের হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হককে বিচারিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। অবশেষে ওই তিন বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনজনের নাম উল্লেখ করে এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তারা স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন।

২০১৯ সালের ২২ আগস্ট এই তিনজন তাদের নিজ নিজ বেঞ্চে অনুপস্থিত ছিলেন এবং তারা ছুটিতে যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে তখন জানানো হয়, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে প্রধান বিচারপতি তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত