১২০ টাকায় পুলিশে চাকরি!

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫১ এএম

জামালপুরে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে ১২০ টাকা আবেদন ফি দিয়ে ৬৭ জন নারী-পুরুষ পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। 

মঙ্গবার (১৯ নভেম্বর) রাতে পুলিশ লাইনসের ড্রিল শেডে কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত সকলের সামনে ৬০জন পুরুষ ও ৭জন নারী কনস্টেবল নির্বাচিত করেন। পরে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ৯টি ধাপ অতিক্রম করে প্রাথমিকভাবে ৬৭ জনকে বাছাই করা হয়েছে। তারা ফিজিক্যাল টেস্ট ভেরিফিকেশন ও ট্রেনিং শেষ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করবে।

তিনি আরও বলেন, মেধা মনোবল যোগ্যতা থাকলে পুলিশের চাকরি পেতে টাকা-পয়সা লাগে না। ৬৭জন নিয়োগ প্রাপ্তিরা এটা প্রমাণ করে দিল। পুলিশে তদবির ও চাকরি বাণিজ্য চলবে না।

স্বচ্ছতার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ায় অভিভাবকরা আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন নিয়োগ বোর্ডের সদস্যদের।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত