মজুদ কমছে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা বাহিনীর

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:১৪ এএম

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষার ভা-ারে ব্যাপক প্রভাব ফেলছে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির বিমান বাহিনীর পর্যবেক্ষণকারী ও শীর্ষ কর্মকর্তা স্যাম পাপারো।

ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো বলেন, কিছু প্যাট্রিয়ট, কিছু আকাশ থেকে আকাশে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে, যেগুলোর কারণে এখন মজুদ ফুরাচ্ছে। আর এটি প্রকাশ না করাটা অসততার শামিল। এর ফলে চীন অঞ্চলটিতে তার আধিপত্য বিস্তারের সুযোগ পাবে বলে মনে করেন তিনি।

পাপারোর এই মন্তব্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধ ও দেশটিতে পাঠানো যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতা করে আসছেন ট্রাম্প। বাইডেন প্রশাসন ক্রমাগতভাবে ইউক্রেন ও ইসরায়েলকে তার সবচেয়ে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবারহ করছে।

কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ন্যাশনাল অ্যাডভান্স সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবস্থা দিয়েছেন বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত