ঢাকার ধামরাইয়ে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানা খাতুনের (২১) লাশ নিয়ে বাড়ির ফেরার পথে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে লাশবাহী গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বামী ফরিদুল ইসলাম (৩৪)।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল ইসলাম ও স্ত্রী সুলতানা খাতুন সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মো. ফরিদুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া নিজ বাড়িতে যাওয়ার পথে বাথুলি নামক স্থানে পৌঁছালে অ্যাম্বলেন্সের চাকা ব্রাস্ট হয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল ইসলাম।
এই বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোপল চন্দ্র দাস জানান, ঢাকা থেকে অ্যাম্বলেন্সে করে স্ত্রী লাশ নিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে খাদে পড়ে গেলে স্বামী ফরিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সমস্যা কমে যাবে
সকালে শিশু নিখোঁজ বিকেলে মুক্তিপণ দাবি রাতে মিলল লাশ