পাকিস্তান সফরের আগে বাংলাদেশকে হারাতে চায় উইন্ডিজ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

পাকিস্তান সফরের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দুই ম্যাচের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও জয় দিয়ে বছর শেষ করতে বদ্ধপরিকর ক্যারিবীয়রা।  

কোচ আন্দ্রে কুলি সিরিজের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে বেরিয়ে আসতে জয় দিয়ে বছর শেষ করাটা খুবই গুরুত্বপূর্ণ।"  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সফরের আগে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর ফেরানো হয়েছে পেসার আলজারি জোসেফকে, তবে চোটের কারণে খেলতে পারবেন না জেসন হোল্ডার।  

সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত