রিমান্ডে নেওয়া হলো ব্যারিস্টার সুমনকে

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী তার শাস্তি চেয়ে স্লোগান দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত