বরগুনা জেলার বিভিন্ন শ্রেণিপেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণ অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী ৬৯ গ্রাহকের মধ্যে এই ঋণের চেক হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানের মূল আয়োজক এনআরবিসি ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার বরগুনার আরডিএফ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন। এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন প্রধান এসইভিপি এ কে এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দেবাশীষ রায়, মাইক্রো ফাইন্যান্স ডিভিশনের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
