ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকার একটি ব্রিজের নিচ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি নাওডোবা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে পদ্মা সেতু এলাকার নাওডোবা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহটির পরনে ছিল সাদা চেকের লুঙ্গি আর গায়ে ছিল বেগুনি ও নীল রঙের দাগকাটা টি-শার্ট। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়ছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। মতদেহটি সনাক্তকরণে কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত