গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-একতা বাজারগামী পাঁকা সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় আটককৃতদের তল্লাশি চালিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এতে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও একই উপজেলার সওদাগর পাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ১'শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
‘বুক কাঁপে না মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে দীপ্তি