আ.লীগ নিষিদ্ধের আগে তাদের বিচার করতে হবে : ফারুক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে চলে গেলেও তাদের এজেন্টরা এদেশে রয়ে গেছে। তারা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শুধুমাত্র রাজনীতিক দল হিসেবে নিষিদ্ধ করলেই হবে না, আগে তাদের বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকার বিদায়ের ১৫ দিন আগে জামায়েত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু সেটি রাখতে পারেনি। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ফারুক আরও বলেন, আপনারা জানেন দারাজ সাপকে যতই মারেন সুযোগ পেলেই সে কিন্তু মানুষকে দংশন করে। আওয়ামী লীগ হচ্ছে তেমন একটি দল যে দলকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এই দলের শেষ পোনা পর্যন্ত যদি বিচার করা না হয় তাহলে এ দেশ থেকে বিচারের সংস্কৃতি নিঃশেষ হয়ে যাবে। পরে  যে সরকার আসবে তারাও ফ্যাসিস্ট সরকারে রূপ নেবে। কোনো সরকার এসে আবারও ফ্যাসিস্ট সরকারে রূপ নেবে এদেশের মানুষ সেটা চায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত