হবিগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার বানিয়াচং উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাউছার মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। উল্লিখিত সময়ে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন কাউছার মিয়ার মৃত্যু হয়।
কাউছার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিভাবরী।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই আব্দুল কাদির নামে যুবকের মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আলীগঞ্জ বাজারে আটক করেছে।
হাইকোর্টের কর্মকর্তা- কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
আইনজীবীকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ