ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিসম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। চুক্তিটি চূড়ান্ত আলোচনার জন্য মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত বন্ধে ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। চুক্তির শর্তগুলোতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং হিজবুল্লাহর উপস্থিতি বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, আমরা শান্তি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর এ ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত