গাজাতে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

প্রায় ১৪ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলো লেবাননে। বুধবার ভোর থেকে পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এছাড়া লেবাননের পাশাপাশি অবরুদ্ধ ভূখণ্ড গাজাতেও যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির প্রতিক্রিয়া জানিয়ে হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করতে প্রস্তুত।‘

তিনি বলেন, হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এ ধরনের চুক্তিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গাজাত গত ১৪ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন চলমান। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৪৪ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

অনেক প্রচেষ্টার পর গত বছরের নভেম্বরের শেষের দিকে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি হয়েছিল হামাস ও ইসরায়েলের। এরপর থেকে ১৪ মাসের যুদ্ধে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য বার বার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত ব্যর্থ মধ্যস্থতাকারী দেশগুলো। ইসরায়েল একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত