গাজায় আবার ইসরায়েলের হামলায় একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম।
গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক হামলায় একজন মারা গেছেন।
