নিখোঁজের ২ দিন পর খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রমজান মুন্সী (৪০)। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের ষোলঘর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক রমজান গাদিঘাট গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশের বাড়িতে ফিরেন যুবক রমজান। গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরদিন মঙ্গলবার তার সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিল। এতে প্রবাসী যুবকের নিখোঁজের বিষয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করে তার পরিবার।
শ্রীনগর থানার ওসি আরো জানান, আজ দুপুরে ষোলঘর খালে বস্তাবন্দি অবস্থায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করে। তার হাত-বাঁধা ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাত কলেজের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত 