চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ ও সুপ্রিম কোর্ট মূল ভবনের সামনে ইনার গার্ডেনে গায়েবে জানাজা অনুষ্টিত হয়।
দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমুলক সাজা এবং ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘শেখ হাসিনা আক্রোশের বশে ভারতে বসে এখন আইনজীবীদের টার্গেট করেছেন। ইসকনকে ব্যবহার করে আইনজীবী হত্যা করছেন। কারণ আইনজীবীরা গণতন্ত্র, সংবিধান ও মানবাধিকারের জন্য লড়াই করেন।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসকনকে পূর্বাচলে দুই বিঘা জমি লিজ দিয়েছে। আমরা অবিলম্বে এই লিজ বাতিল ও ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই।’
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ইসকন একটি হিন্দু মৌলবাদী সংগঠন। এই দেশে মৌলবাদীদের কোনো স্থান নেই।’
সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সাইফুল ইসলাম আলিফের উদ্দেশ্যে গায়েবে জানাজা অনুষ্টিত হয়।
একই স্থানে আরেকটি প্রতিবাদ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট আলী নাছের খান প্রমুখ।
কাল মামলা করবে আইনজীবী সাইফুলের পরিবার
হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করে আ.লীগ ষড়যন্ত্র করছে: টুকু
সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ