বগুড়ায় প্রতিবেশীর বাড়ি থেকে মাহাদী (৪) নামে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টায় শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকেমরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মঈন উদ্দীন।
নিহত শিশুর নাম মাহাদী হাসান চারমাথা ধমকপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। শুক্রবার সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশি রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়৷ এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়৷
সদর থানার তদন্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, লাশ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন উপদেষ্টা নাহিদ
‘আওয়ামী লীগের কাজকর্ম দেখে গাধাও হাসে’