বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ভোলা জেলার সদর থানার চর মনসা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. নুরু মিয়া ওরফে ভাংগারী নুরু (৪৫) এবং আশুলিয়ার জামগড়া শিমুলতলা মীরবাড়ী এলাকার মৃত শহিদুল্লাহ মীরের ছেলে মো. জামান মীর (৫৫)।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাবা বলতেন আমি আনস্মার্ট: সামান্থা