অস্থিসন্ধি প্রতিস্থাপন নিয়ে দেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

দেশে অস্থিসন্ধি প্রতিস্থাপন নিয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। গত শুক্রবার রাতে চেইঞ্জ উইথ মুভমেন্ট প্রতিপাদ্যে এ সম্মেলনের উদ্বোধন হয়। বাংলাদেশ আর্থ্রােপ্লাস্টি সোসাইটি আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এতে সারা দেশ থেকে ৩০০ জনের অধিক অর্থোপেডিক সার্জন উপস্থিত ছিলেন। মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা থেকে আসা খ্যাতিমান ৫ জন অর্থোপেডিক সার্জন। এ ছাড়াও দেশের ২২ জন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন মূল বক্তা হিসেবে যোগ দেন।

আর্থ্রােপ্লাস্টি সোসাইটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ সম্মেলন আয়োজন ও উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম আমজাদ হোসাইন, সেক্রেটারি জেনারেল ডা. এম আলীসহ মেজর জেনারেল অধ্যাপক ডা. মো আনিসুর রহমান হাওলাদার (ট্রেজারার), অধ্যাপক ডা. মো. হাসান মাসুদ (সায়েন্টিফিক সেক্রেটারি), ডা. ওয়াকিল আহমেদ (সাংগঠনিক সম্পাদক), অধ্যাপক ডা. পারভেজ আহসান, ডা. এ এম ফরিদ উদ্দিন আহমেদ, ডা. জুনায়েদ হাকিম, ডা. কে এম শরফুদ্দিন আশিক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত